‎পাংশায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মহোদয়ের সাথে উপজেলার সকল দপ্তর প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎​সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিবর্গ। ‎উক্ত মতবিনিময় সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‎মতবিনিময় সভায় নবযোগদানকৃত জেলা প্রশাসক উপস্থিত সবার সাথে পরিচিত হন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে গ

‎পাংশায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মহোদয়ের সাথে উপজেলার সকল দপ্তর প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎​সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

‎উক্ত মতবিনিময় সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎মতবিনিময় সভায় নবযোগদানকৃত জেলা প্রশাসক উপস্থিত সবার সাথে পরিচিত হন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসনের স্বচ্ছতা ও জনগণের সেবায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা জেলা প্রশাসককে পাংশার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ভবিষ্যৎ পথচলায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow