পাংশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় পাংশা আদি মহাশ্বশ্বান থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ রথ টেনে শহর প্রদক্ষিন শেষে পুরাতন বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গনে নিয়ে শেষ হয়। রথযাত্রা উদ্যাপন কমিটির সার্বিক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল )দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, রথযাত্রা কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, নির্মল কুমার কুন্ডু, পুজা পরিষদের সভাপতি প্রাণতোষ কুন্ডু, সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, সাবেক কমিশনার ধীরেন্দ্রনাথ প্রমুখ। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২৪ জুলাই শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসব শেষ হবে।

পাংশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় পাংশা আদি মহাশ্বশ্বান থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ রথ টেনে শহর প্রদক্ষিন শেষে পুরাতন বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গনে নিয়ে শেষ হয়।

রথযাত্রা উদ্যাপন কমিটির সার্বিক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল )দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, রথযাত্রা কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, নির্মল কুমার কুন্ডু, পুজা পরিষদের সভাপতি প্রাণতোষ কুন্ডু, সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, সাবেক কমিশনার ধীরেন্দ্রনাথ প্রমুখ।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আগামী ২৪ জুলাই শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসব শেষ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow