পাংশায় সেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩
ভোটের দিন রাতে নির্বাচন শেষে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাই ইউনিয়নের সেচ্ছাসেবক দলেরনেতা শলুয়া গ্রামের নুরুল ইসলামকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। আহত নুরুল ইসলাম ধানের শীষের কর্মী হিসাবে পরিচিত। স্থানীয়রা জানান ধানের শীষের নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীর সাথে স্বাক্ষাৎ করে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হয়। এ সময় স্থানীয়রা নুরুল ইসলামকে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে গ্রেফতার কৃতরা হলো কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের আব্দুল গফুর খানের ছেলে ইমরান খান, আভাস মন্ডলের ছেলে রবিউল মন্ডল মৃত শামসুদ্দিনের ছেলে হানিফ শেখ। পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন এ ঘটনা মামলার প্রেক্ষিতে এজহার নামীয় তিন জনকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা
ভোটের দিন রাতে নির্বাচন শেষে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাই ইউনিয়নের সেচ্ছাসেবক দলেরনেতা শলুয়া গ্রামের নুরুল ইসলামকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। আহত নুরুল ইসলাম ধানের শীষের কর্মী হিসাবে পরিচিত।
স্থানীয়রা জানান ধানের শীষের নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীর সাথে স্বাক্ষাৎ করে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হয়।
এ সময় স্থানীয়রা নুরুল ইসলামকে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মামলার প্রেক্ষিতে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে গ্রেফতার কৃতরা হলো কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের আব্দুল গফুর খানের ছেলে ইমরান খান, আভাস মন্ডলের ছেলে রবিউল মন্ডল মৃত শামসুদ্দিনের ছেলে হানিফ শেখ।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন এ ঘটনা মামলার প্রেক্ষিতে এজহার নামীয় তিন জনকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অপর একটি মামলায় পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের আকুল মন্ডলের ছেলে ডাবলু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
What's Your Reaction?