পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুলাই) মামলার বাদী ও নিহতের পিতা কিয়ামদ্দিন শেখ (৫৬) পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- পাংশার পাট্টা ইউনিয়নের সুরাপাড়া এলাকার মজিদ টাকুয়ার ছেলে টগর মন্ডল (২৫) ও ইকবাল মন্ডল। তারা রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামি। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হত্যা মামলার আসামিরা বাদী ও বাদীর পরিবার কে মামলা তুলে নিতে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। রাত আনুমানিক ১ টার পরে অভিযুক্তরা বাদীর বাড়িতে গিয়ে প্রথমে বকাবকি করতে থাকে। পরে মামলার বাদী ঘর থেকে বেড়িয়ে আসলে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার আলটিমেটাম দিয়ে চলে যায়। এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহত রাশিদুল ইসলামের পিতা একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত বছরের ৩ মে সকাল ৯ টার দিকে নিভা গুরুদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কামালের মুদি দোক

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) মামলার বাদী ও নিহতের পিতা কিয়ামদ্দিন শেখ (৫৬) পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- পাংশার পাট্টা ইউনিয়নের সুরাপাড়া এলাকার মজিদ টাকুয়ার ছেলে টগর মন্ডল (২৫) ও ইকবাল মন্ডল। তারা রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামি।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হত্যা মামলার আসামিরা বাদী ও বাদীর পরিবার কে মামলা তুলে নিতে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। রাত আনুমানিক ১ টার পরে অভিযুক্তরা বাদীর বাড়িতে গিয়ে প্রথমে বকাবকি করতে থাকে। পরে মামলার বাদী ঘর থেকে বেড়িয়ে আসলে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার আলটিমেটাম দিয়ে চলে যায়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহত রাশিদুল ইসলামের পিতা একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৩ মে সকাল ৯ টার দিকে নিভা গুরুদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কামালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর রাশিদুল ইসলাম কে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow