পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে চমক নিয়ে ফিরছেন জনি ডেপ

ডিজনির জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ নির্মাণের খবর পাওয়া গেছে। ২০১৭ সালে শেষ কিস্তি মুক্তির পর থেকেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। এবার নতুন প্রতিবেদনে জানা গেছে, জনি ডেপের আইকনিক চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ফিরে আসতে পারেন। তবে কাহিনিতে তার ছেলের চরিত্রটি কেন্দ্রীয় হতে পারে। হলিউড সংবাদমাধ্যম দ্য ইনসাইডার জানিয়েছে, ডিজনির সিইও জশ ডি’আমারো ও প্রেসিডেন্ট ডানা ওয়ালডেন ফ্র্যাঞ্চাইজিতে আগ্রহী। নতুন কিস্তিতে থাকবে মূল ছবির আবহ, আধুনিক ছোঁয়া এবং তুলনামূলক কম বাজেট। এর চিত্রনাট্য লিখছেন অস্কার মনোনীত লেখিকা ক্রিস্টি উইলসন-কেয়ার্নস। আরও জানা গেছে, মার্গট রবি-র মতো হলিউড তারকাকে নতুন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। তবে ডিজনি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।আরও পড়ুনএবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলমভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর মূল সিরিজে নিয়মিত অভিনয় করেছেন জেফ্রি রাশ, অরল্যান্ডো ব্লুম, কিরা নাইটলি, এবং অতিথি চরিত্রে দেখা গেছে পেনেলোপে ক্রুজ, ইয

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে চমক নিয়ে ফিরছেন জনি ডেপ

ডিজনির জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ নির্মাণের খবর পাওয়া গেছে। ২০১৭ সালে শেষ কিস্তি মুক্তির পর থেকেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। এবার নতুন প্রতিবেদনে জানা গেছে, জনি ডেপের আইকনিক চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ফিরে আসতে পারেন।

তবে কাহিনিতে তার ছেলের চরিত্রটি কেন্দ্রীয় হতে পারে।

হলিউড সংবাদমাধ্যম দ্য ইনসাইডার জানিয়েছে, ডিজনির সিইও জশ ডি’আমারো ও প্রেসিডেন্ট ডানা ওয়ালডেন ফ্র্যাঞ্চাইজিতে আগ্রহী। নতুন কিস্তিতে থাকবে মূল ছবির আবহ, আধুনিক ছোঁয়া এবং তুলনামূলক কম বাজেট।

এর চিত্রনাট্য লিখছেন অস্কার মনোনীত লেখিকা ক্রিস্টি উইলসন-কেয়ার্নস। আরও জানা গেছে, মার্গট রবি-র মতো হলিউড তারকাকে নতুন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। তবে ডিজনি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আরও পড়ুন
এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম
ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর

মূল সিরিজে নিয়মিত অভিনয় করেছেন জেফ্রি রাশ, অরল্যান্ডো ব্লুম, কিরা নাইটলি, এবং অতিথি চরিত্রে দেখা গেছে পেনেলোপে ক্রুজ, ইয়ান ম্যাকশেন, চৌ ইউন-ফ্যাটকে। তবে পরিচালক গোর ভারবিনস্কি নতুন কিস্তিতে ফিরবেন না। অরল্যান্ডো ব্লুম আগ্রহ প্রকাশ করেছেন পুরনো পাইরেটস দল একসঙ্গে ফিরে আসার জন্য।

ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ ২০০৩ সালে বিশাল সাফল্য পায়। শেষ কিস্তি ‘ডেড মেন টেল নো টেলস’ ২০১৭ সালে প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করলেও রটেন টমেটোজে মাত্র ৩০% রেটিং পেয়েছিল। নতুন কিস্তি ফ্র্যাঞ্চাইজির হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে কি না, তা দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow