পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত ৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদেশ পাঠানোর নাম করে নেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে এক পাওনাদার পরিবার। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি গত ৪ এপ্রিল উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে ঘটলেও শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পলিরচর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে ফজলুর রহমানকে সৌদি আরব পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে একই গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে ধন মিয়া ৩ লাখ ২০ হাজার টাকা নেন। চুক্তির তিন মাস পেরিয়ে গেলেও বিদেশ না পাঠানোয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেল ৩টার দিকে ফজলুর রহমানের বড় ভাই শালিক মিয়া পাওনা টাকা ফেরত চাইতে গেলে ধন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে শালিক মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চ

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত ৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদেশ পাঠানোর নাম করে নেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে এক পাওনাদার পরিবার। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি গত ৪ এপ্রিল উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে ঘটলেও শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পলিরচর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে ফজলুর রহমানকে সৌদি আরব পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে একই গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে ধন মিয়া ৩ লাখ ২০ হাজার টাকা নেন। চুক্তির তিন মাস পেরিয়ে গেলেও বিদেশ না পাঠানোয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেল ৩টার দিকে ফজলুর রহমানের বড় ভাই শালিক মিয়া পাওনা টাকা ফেরত চাইতে গেলে ধন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

এতে শালিক মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শালিক মিয়া ও হাসিনা বেগমের অবস্থার অবনতি ঘটে। চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ধন মিয়া বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে এলাকার আরও অনেক সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। তার প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow