পাওনা টাকার বিরোধে যুবককে খুন, পালানোর সময় ঘাতক আটক
রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা তিন হাজার টাকার জন্য শরিফুল ইসলাম হিরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম হীরা (৪০) গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার মো. জাবেদ আলীর ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
ঘাতক কামরুল ইসলাম উপজেলার কুমড়া কান্দি এলাকার মল্লিক পাড়ার মঞ্জুর ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার পরপর থানা পুলিশ ও ডিবি ঘাতককে আটক করতে অভিযানে নামে। একপর্যায়ে ডিবির অভিযানে তাকে পালানোর সময় আটক করা হয়েছে। ঘাতক হত্যার বিষয়টি স্বীকার করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন টাকা না দেওয়ায় তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যায় ব্যবহৃত ছুরিটি শুক্রবার সে হীরার বাসা থেকেই নিয়েছিল। তবে পাওনা টাকা মাদকের কি না সে বিষয় জানা যায়নি। তদন্ত করে এ বিষয়ে জানা যাবে।