পাওয়া যাচ্ছে ‘ফররুখ আহমদ: কবি ও কবিতা’

বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তারেক রেজার গবেষণাগ্রন্থ ‘ফররুখ আহমদ: কবি ও কবিতা’। বইটির প্রচ্ছদ করেছেন মামুন কায়সার। ২৩৯ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪৬০ টাকা। বইটি প্রকাশিত হয়েছে চলতি বছরের মে মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। ফররুখ আহমদ কবিতার সঙ্গে আমৃত্যু নিবিড় সম্পর্কে আবদ্ধ ছিলেন। বাংলা কবিতায় স্বতন্ত্র সুর যোগ করেছেন তিনি। যা তাঁর বিশ্বাস ও ব্যক্তিত্বেরই শিল্পসংহত উচ্চারণ। সাহিত্য বিষয়ে তাঁর ভাবনা-বিবেচনার যা কিছু বিশেষত্ব, তা অনুধাবনের জন্য তাঁর সাহিত্যকর্ম, বিশেষ করে তাঁর কবিতার দিকেই অধিকতর মনোযোগ দেওয়া দরকার। শিল্পসৃষ্টির চাবিকাঠি নির্দেশের অন্য কোনো পথ তিনি পাঠকের জন্য খোলা রাখেননি। ‘ভাবুকতা ও উদাসীনতা’র আড়ালে ঢাকা পড়েনি ফররুখ আহমদের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, কবি হিসেবে নিজেকে তৈরি করার কাজটি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। আরও পড়ুন পাওয়া যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলা একাডেমির গবেষণাগ্রন্থ ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির গভীর থেকেই ফররুখ আহমদ কবিতার রসদ সংগ্রহ করেছেন, কিন্তু বিশেষ কোনো বৃত্তের ভেতরে আবদ্ধ রেখে তাঁর পূর্ণাঙ্গ পাঠ নিরূপ

পাওয়া যাচ্ছে ‘ফররুখ আহমদ: কবি ও কবিতা’

বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তারেক রেজার গবেষণাগ্রন্থ ‘ফররুখ আহমদ: কবি ও কবিতা’। বইটির প্রচ্ছদ করেছেন মামুন কায়সার। ২৩৯ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪৬০ টাকা। বইটি প্রকাশিত হয়েছে চলতি বছরের মে মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

ফররুখ আহমদ কবিতার সঙ্গে আমৃত্যু নিবিড় সম্পর্কে আবদ্ধ ছিলেন। বাংলা কবিতায় স্বতন্ত্র সুর যোগ করেছেন তিনি। যা তাঁর বিশ্বাস ও ব্যক্তিত্বেরই শিল্পসংহত উচ্চারণ। সাহিত্য বিষয়ে তাঁর ভাবনা-বিবেচনার যা কিছু বিশেষত্ব, তা অনুধাবনের জন্য তাঁর সাহিত্যকর্ম, বিশেষ করে তাঁর কবিতার দিকেই অধিকতর মনোযোগ দেওয়া দরকার।

শিল্পসৃষ্টির চাবিকাঠি নির্দেশের অন্য কোনো পথ তিনি পাঠকের জন্য খোলা রাখেননি। ‘ভাবুকতা ও উদাসীনতা’র আড়ালে ঢাকা পড়েনি ফররুখ আহমদের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, কবি হিসেবে নিজেকে তৈরি করার কাজটি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন।

ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির গভীর থেকেই ফররুখ আহমদ কবিতার রসদ সংগ্রহ করেছেন, কিন্তু বিশেষ কোনো বৃত্তের ভেতরে আবদ্ধ রেখে তাঁর পূর্ণাঙ্গ পাঠ নিরূপণ অসম্ভব। তাঁর উত্থানপর্ব ও বিকাশকালের ঐতিহাসিক পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে কবিকে নতুন করে পাঠ করার সময় এসেছে। চোখ-কান-মন মগজ খোলা রেখে ফররুখের জীবন ও কবিতার প্রকৃত পাঠ নেওয়ার অভিপ্রায় এ গ্রন্থে বিশেষভাবে লক্ষ্য করা যাবে।

ফররুখ আহমদ সাহিত্যের সামাজিক ভূমিকায় গভীর ভাবে বিশ্বাসী ছিলেন। ক্রমাগত লিখে গেছেন তিনি, লেখার শক্তি সংগ্রহের প্রয়োজনে পৌঁছাতে চেয়েছেন আমাদের শেকড়ে। সেকালের সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভাঁজ খুলে তিনি তুলে এনেছেন স্বকালের বিক্ষুব্ধ ও বিপন্ন মানুষের প্রত্যাশা ও প্রতিষ্ঠার মন্ত্র। যা একাল ও ভাবীকালের পাঠকের জন্য এক উজ্জ্বল ও অন্তহীন অনুপ্রেরণা হিসেবে সক্রিয় থাকবে। এ গবেষণাগ্রন্থে ফররুখ আহমেদের সৃষ্টিশীল সত্তার গতি ও গভীরতা অনুধাবনের চেষ্টা করা হয়েছে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow