পাকা আম দ্রুত পচে যায়, ভালো রাখবেন যেভাবে

বাজারে পাকা আম আসতে শুরু করলেই অনেকেই একসঙ্গে বেশি করে আম কিনে ফ্রিজে রেখে দেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই দেখা যায় আম নরম হয়ে যায়, বোঁটার অংশ কালো হয়ে পচে যায়। এমনকি ফ্রিজে রেখেও অনেক সময় আম ভালো থাকে না। তাই পাকা আম সংরক্ষণের সঠিক নিয়ম জানা খুবই জরুরি। সঠিক আম বাছাই করুন আম সংরক্ষণের প্রথম ধাপ হলো কেনার সময় সতর্ক থাকা। একেবারে বেশি পাকা আম না কিনে হালকা পাক ধরেছে এমন আম বেছে নিন। খুব বেশি নরম আম দ্রুত নষ্ট হয়ে যায়, এমনকি ফ্রিজে রাখলেও ভালো থাকে না। আধা পাকা আম ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ধীরে ধীরে পাকানো ভালো। ঘরের তাপমাত্রায় যেভাবে রাখলে ভালো সব আম ফ্রিজে রাখার প্রয়োজন নেই। শুকনো ও ছায়াযুক্ত স্থানে ঘরের তাপমাত্রায় রাখলে অনেক সময় আম বেশি দিন ভালো থাকে। রান্নাঘরের কোণ, বিছানার নিচের মতো জায়গাও সংরক্ষণের জন্য ব্যবহার করা যায়। সরাসরি সূর্যের আলো পড়ে না এমন স্থানে রাখাই সবচেয়ে ভালো। প্লাস্টিক ব্যাগ এড়িয়ে চলুন পাকা আম কখনোই প্লাস্টিক ব্যাগে মুড়ে রাখা উচিত নয়। এতে ভেতরে আর্দ্রতা জমে দ্রুত পচন ধরে। এর পরিবর্তে কাগজের ব্যাগ বা ঝুড়ি ব্যবহার করা ভালো। পাশাপাশি সব আম একসঙ্গে না রেখে বেশি পাকা

পাকা আম দ্রুত পচে যায়, ভালো রাখবেন যেভাবে

বাজারে পাকা আম আসতে শুরু করলেই অনেকেই একসঙ্গে বেশি করে আম কিনে ফ্রিজে রেখে দেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই দেখা যায় আম নরম হয়ে যায়, বোঁটার অংশ কালো হয়ে পচে যায়। এমনকি ফ্রিজে রেখেও অনেক সময় আম ভালো থাকে না। তাই পাকা আম সংরক্ষণের সঠিক নিয়ম জানা খুবই জরুরি।

সঠিক আম বাছাই করুন

আম সংরক্ষণের প্রথম ধাপ হলো কেনার সময় সতর্ক থাকা। একেবারে বেশি পাকা আম না কিনে হালকা পাক ধরেছে এমন আম বেছে নিন। খুব বেশি নরম আম দ্রুত নষ্ট হয়ে যায়, এমনকি ফ্রিজে রাখলেও ভালো থাকে না। আধা পাকা আম ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ধীরে ধীরে পাকানো ভালো।

JAGO

ঘরের তাপমাত্রায় যেভাবে রাখলে ভালো

সব আম ফ্রিজে রাখার প্রয়োজন নেই। শুকনো ও ছায়াযুক্ত স্থানে ঘরের তাপমাত্রায় রাখলে অনেক সময় আম বেশি দিন ভালো থাকে। রান্নাঘরের কোণ, বিছানার নিচের মতো জায়গাও সংরক্ষণের জন্য ব্যবহার করা যায়। সরাসরি সূর্যের আলো পড়ে না এমন স্থানে রাখাই সবচেয়ে ভালো।

প্লাস্টিক ব্যাগ এড়িয়ে চলুন

পাকা আম কখনোই প্লাস্টিক ব্যাগে মুড়ে রাখা উচিত নয়। এতে ভেতরে আর্দ্রতা জমে দ্রুত পচন ধরে। এর পরিবর্তে কাগজের ব্যাগ বা ঝুড়ি ব্যবহার করা ভালো। পাশাপাশি সব আম একসঙ্গে না রেখে বেশি পাকা আম আলাদা করে রাখা উচিত, কারণ এগুলো থেকে বের হওয়া গ্যাস অন্য আমকেও দ্রুত পাকিয়ে ফেলে।

 JAGO

আর্দ্রতা ও গ্যাস নিয়ন্ত্রণ করুন

পাকা আম থেকে এক ধরনের প্রাকৃতিক গ্যাস (ইথিলিন) বের হয়, যা আশেপাশের অন্য আমকেও দ্রুত পাকিয়ে দেয়। তাই সব আম একসঙ্গে রাখা উচিত নয়। বেশি পাকা আম আলাদা করে রাখুন। চাইলে চালের কৌটোতে আম রাখা যেতে পারে, এতে আর্দ্রতা শোষিত হয়ে আম তুলনামূলকভাবে ভালো থাকে।

দীর্ঘমেয়াদে সংরক্ষণের কৌশল

দীর্ঘ সময় সংরক্ষণের জন্য আম কেটে ছোট টুকরো করে জিপলক ব্যাগে ফ্রিজারে রাখা যেতে পারে। চাইলে প্রথমে ট্রেতে আলাদা করে ফ্রিজে জমিয়ে পরে ব্যাগে ভরে রাখা ভালো। এতে সারা বছর জুস, স্মুদি বা ডেজার্টে আম ব্যবহার করা সম্ভব হয়।

সঠিক নিয়ম মেনে পাকা আম সংরক্ষণ করলে এটি দ্রুত নষ্ট হয় না এবং স্বাদও বজায় থাকে। একটু সচেতন হলেই গরমের এই প্রিয় ফলটি দীর্ঘদিন উপভোগ করা সম্ভব।

সূত্র: রিয়েল সিম্পল, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow