পাকা চুল রঙিন করতে ঘরেই বানান প্রাকৃতিক হেয়ার ডাই

অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যা এখন অনেকেরই। বংশগত কারণ, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি, দূষণ কিংবা জীবনযাপনের নানা অভ্যাসের কারণে বয়সের আগেই চুলে সাদা ছোপ দেখা দিতে পারে। এই পাকা চুল ঢাকতে অনেকেই বাজারের বিভিন্ন হেয়ার ডাই ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ স্থায়ী হেয়ার ডাইয়ে অ্যামোনিয়া, প্যারাবেন, রেজরসিনল কিংবা অন্যান্য রাসায়নিক উপাদান থাকে, যা দীর্ঘদিন ব্যবহারে চুল শুষ্ক, রুক্ষ ও দুর্বল করে দিতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অ্যালার্জি বা স্ক্যাল্পে জ্বালাপোড়ার ঝুঁকিও দেখা দিতে পারে। যারা রাসায়নিকের বদলে তুলনামূলক প্রাকৃতিক উপায়ে চুলে রং আনতে চান, তারা ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে হেয়ার ডাই তৈরি করতে পারেন। যদিও এসব প্রাকৃতিক রং কেমিক্যাল ডাইয়ের মতো দীর্ঘস্থায়ী নয়, তবে নিয়মিত ব্যবহারে চুলে সুন্দর প্রাকৃতিক আভা এনে দিতে পারে। বার্গান্ডি আভা চাইলে ব্যবহার করুন বিটরুট চুলে হালকা বার্গান্ডি বা লালচে আভা আনতে বিট হতে পারে দারুণ একটি প্রাকৃতিক উপাদান। ১টি মাঝারি আকারের বিটরুট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। এবং সমপরিমাণ নারিকেল তেল অথবা আর্গান অয়েল মিশিয়ে নিন। এবার পুরো চুলে, বি

পাকা চুল রঙিন করতে ঘরেই বানান প্রাকৃতিক হেয়ার ডাই

অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যা এখন অনেকেরই। বংশগত কারণ, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি, দূষণ কিংবা জীবনযাপনের নানা অভ্যাসের কারণে বয়সের আগেই চুলে সাদা ছোপ দেখা দিতে পারে। এই পাকা চুল ঢাকতে অনেকেই বাজারের বিভিন্ন হেয়ার ডাই ব্যবহার করেন।

কিন্তু বেশিরভাগ স্থায়ী হেয়ার ডাইয়ে অ্যামোনিয়া, প্যারাবেন, রেজরসিনল কিংবা অন্যান্য রাসায়নিক উপাদান থাকে, যা দীর্ঘদিন ব্যবহারে চুল শুষ্ক, রুক্ষ ও দুর্বল করে দিতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অ্যালার্জি বা স্ক্যাল্পে জ্বালাপোড়ার ঝুঁকিও দেখা দিতে পারে।

যারা রাসায়নিকের বদলে তুলনামূলক প্রাকৃতিক উপায়ে চুলে রং আনতে চান, তারা ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে হেয়ার ডাই তৈরি করতে পারেন। যদিও এসব প্রাকৃতিক রং কেমিক্যাল ডাইয়ের মতো দীর্ঘস্থায়ী নয়, তবে নিয়মিত ব্যবহারে চুলে সুন্দর প্রাকৃতিক আভা এনে দিতে পারে।

jago

বার্গান্ডি আভা চাইলে ব্যবহার করুন বিটরুট

চুলে হালকা বার্গান্ডি বা লালচে আভা আনতে বিট হতে পারে দারুণ একটি প্রাকৃতিক উপাদান। ১টি মাঝারি আকারের বিটরুট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। এবং সমপরিমাণ নারিকেল তেল অথবা আর্গান অয়েল মিশিয়ে নিন। এবার পুরো চুলে, বিশেষ করে পাকা চুলে ভালোভাবে লাগিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিন। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুলে প্রাকৃতিক বার্গান্ডি আভা ফুটে উঠতে পারে।

JAGO

প্রাকৃতিকভাবে কালো রং আনতে

চুলে গাঢ় কালো আভা আনতে আমলকি, মেহেদি ও ইন্ডিগো পাউডারের মিশ্রণ বেশ কার্যকর। ২ টেবিল চামচ আমলকি গুঁড়া প্রথমে গরম পানিতে আমলকি গুঁড়া ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।এরপর ১ টেবিল চামচ মেহেদি গুঁড়া, ১ টেবিল চামচ কফি গুঁড়া, ১ টেবিল চামচ ইন্ডিগো পাউডার মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর ১ টেবিল চামচ নারিকেল তেল এবং চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। ৩০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১বার বা মাসে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে ধীরে ধীরে চুলে গাঢ় কালো আভা আসতে পারে।

গাঢ় খয়েরি রং চাইলে

যারা কালোর বদলে প্রাকৃতিক গাঢ় খয়েরি রং পছন্দ করেন, তারা মেহেদি ও কফির মিশ্রণব্যবহার করতে পারেন।
প্রয়োজনমতো গরম পানিতে ২ টেবিল চামচ কফি মিশিয়ে নিন। সেই কফি মেশানো পানি দিয়ে ৪-৫ টেবিল চামচ মেহেদি পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ৩-৪ ঘণ্টা ঢেকে রেখে দিন। তারপর পুরো চুলে লাগিয়ে দুই ঘণ্টা অপেক্ষা করুন। শেষে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলে প্রাকৃতিক গাঢ় খয়েরি আভা দেখা যেতে পারে।

ব্যবহারের আগে যা মনে রাখবেন

প্রাকৃতিক উপাদান হলেও প্রথমবার ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে অল্প লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন। এতে কোনো অ্যালার্জি হচ্ছে কি না, তা বোঝা যাবে। পাশাপাশি মনে রাখবেন, প্রাকৃতিক হেয়ার ডাই ধীরে ধীরে কাজ করে। তাই ভালো ফল পেতে নিয়মিত ব্যবহার করতে হবে।

চুলের রং বদলাতে সবসময় কেমিক্যালের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। ঘরের সহজ কিছু উপকরণ দিয়েই তুলনামূলক নিরাপদভাবে চুলে প্রাকৃতিক রং আনা সম্ভব। এর সঙ্গে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত চুলের যত্ন নিলে চুল দীর্ঘদিন স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর থাকবে। 

সূত্র: ভোগ, এনডিটিভি ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow