পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সকল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস জানায়, উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারে থাকা সকল সদস্য শাহাদাত বরণ করেছেন। কোনো জীবিত উদ্ধার হয়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে বলে জানানো হয়। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হলো, তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারিগরি কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ। এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের সদস্যরা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত
পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সকল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস জানায়, উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারে থাকা সকল সদস্য শাহাদাত বরণ করেছেন। কোনো জীবিত উদ্ধার হয়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে বলে জানানো হয়। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হলো, তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারিগরি কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ। এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের সদস্যরা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow