পাকিস্তানকে চাপে রেখেই দুপুরের খাবার খেতে গেল টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বিনা উইকেটে ২১ রান নিয়ে আজ দিন শুরু করা পাকিস্তানের ৪ উইকেটই প্রথম সেশনে তুলে নিয়েছে টাইগাররা। সমান দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২৭৮ রানের পুঁজি নিয়েই লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাকিস্তান এখনও পিছিয়ে ১৮২ রানে।  দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তান হারায় দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে। এরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম ধরেন দলের হাল। ২১ রান করে শান বিদায় নেন, সুবিধা করতে পারেননি সাউদ শাকিলও। সালমান আঘাকে নিয়ে সেশন পার করেন বাবর। লাঞ্চ বিরতির আগপর্যন্ত ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান জড়ো করেছে পাকিস্তান। বাবর ৫৮ বলে ৩৭ ও সালমান ১৫ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন।  এর আগে টস জিতে পাকিস্তান আগে বোলিংয়ে নামলে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান জড়ো করে বাংলাদেশ। ১২৬ রানে ৬ উইকেট পড়ে গেলে লেজের ব্যাটারদের নিয়ে দলের হাল ধরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ছোট জুটি গড়ে তাইজুল ইসলাম বিদায় নিলে আবারো একপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। তবে অন্য প্রান্ত আগলে রেখে লিটন দাঁতে দাঁত চেপে লড়াই

পাকিস্তানকে চাপে রেখেই দুপুরের খাবার খেতে গেল টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বিনা উইকেটে ২১ রান নিয়ে আজ দিন শুরু করা পাকিস্তানের ৪ উইকেটই প্রথম সেশনে তুলে নিয়েছে টাইগাররা। সমান দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২৭৮ রানের পুঁজি নিয়েই লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাকিস্তান এখনও পিছিয়ে ১৮২ রানে। 

দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তান হারায় দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে। এরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম ধরেন দলের হাল। ২১ রান করে শান বিদায় নেন, সুবিধা করতে পারেননি সাউদ শাকিলও। সালমান আঘাকে নিয়ে সেশন পার করেন বাবর।

লাঞ্চ বিরতির আগপর্যন্ত ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান জড়ো করেছে পাকিস্তান। বাবর ৫৮ বলে ৩৭ ও সালমান ১৫ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন। 

এর আগে টস জিতে পাকিস্তান আগে বোলিংয়ে নামলে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান জড়ো করে বাংলাদেশ। ১২৬ রানে ৬ উইকেট পড়ে গেলে লেজের ব্যাটারদের নিয়ে দলের হাল ধরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ছোট জুটি গড়ে তাইজুল ইসলাম বিদায় নিলে আবারো একপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। তবে অন্য প্রান্ত আগলে রেখে লিটন দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

১৫৯ বলে ১২৬ রান করে তিনিও বিদায় নেন লিটন। শরিফুল ৩০ বলে ১২ রান করে থাকেন অপরাজিত। ৭৭ ওভারে ২৭৮ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ চারটি, মোহাম্মদ আব্বাস তিনটি, হাসান আলী দুটি এবং সাজিদ খান একটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান। তবে দ্বিতীয় দিন যেভাবে শুরু করেছে তারা, লিডের স্বপ্ন আপাতত দুরাশাই বলা যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow