পাকিস্তানকে ধসিয়ে দিল ভারত
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ দলের শুরুটা ভালো করতে পারেনি ভারত। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল দলটি। সে হারের ঝাল যেন পাকিস্তান ‘এ’ দলের ওপর মেটাল ভারতের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে তারা।
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কোনো পরীক্ষাই নিতে পারেনি পাকিস্তানের মেয়েরা। ৫৯ বল হাতে রেখে তাদের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। মামুলি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে তাদের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় ভারত। ওয়াহিদা আখতারের বলে নেহা শারমিনের হাতে ধরা পড়েন হুমাইরা কাজী।
শুরুর বিপদ সামাল দিয়ে ভিন্দ্রা দিনেশ ও আনুশকা শর্মার ব্যাটে ঘুরে দাঁড়িয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় ভারত। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ফেরেন আনুশকা। ৯২ স্ট্রাইকরেটে ২৪ রান করেন তিনি। তেজাল হাসাবনিসকে নিয়ে বাকি কাজটুকু সারেন ভিন্দ্রা। ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ চারে সাজানো এই ওপেনারের ২৯ বলের ইনিংস। তেজালের ব্যাট থেকে আসে ১২ রান। পাকিস্তানের হয়ে ওয়াহিদা ও মোমিনা রিয়াসাত একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয় তারা। ২৩ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া গুল রুখ ২১ ও আনুশা নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। বাকিদের সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে। ভারতের হয়ে সাইমা ঠাকুর, রাধা ও প্রেমা রাওয়াত দুটি করে উইকেট নেন।