পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও, বিশাল দাদলানিকে বয়কটের ডাক

পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক বিশাল দাদলানির ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় নেটিজেনদের একাংশ তাকে বয়কট ও সনি টিভির এই জনপ্রিয় শো থেকে দ্রুত অপসারণের দাবিও তুলেছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, খ্যাতিমান এ সংগীত পরিচালক পাকিস্তানি সাংবাদিক সাফিনা খানের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বলছেন।  জানা গেছে, সাফিনা খান ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত। লন্ডনের একটি জনসমাগমে তাদের এই কথোপকথনের দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেক ভারতীয় নাগরিক দেশের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের একজন আলোচিত সাংবাদিকের সঙ্গে বিশাল দাদলানির এমন ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, বিশাল দাদলানি দেশের সার্বভৌমত্বকে অসম্মান করেছেন। কেউ কেউ তাকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে ইউএপিএ আইনের আওতায় আনার দাবিও তুলেছেন। অন্যদিকে, অনেক দর্শক সনি টিভিকে সতর্ক করে জানিয়েছেন, বিশাল দাদলানিকে বিচারকের আসন থেকে

পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও, বিশাল দাদলানিকে বয়কটের ডাক
পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক বিশাল দাদলানির ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় নেটিজেনদের একাংশ তাকে বয়কট ও সনি টিভির এই জনপ্রিয় শো থেকে দ্রুত অপসারণের দাবিও তুলেছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, খ্যাতিমান এ সংগীত পরিচালক পাকিস্তানি সাংবাদিক সাফিনা খানের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বলছেন।  জানা গেছে, সাফিনা খান ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত। লন্ডনের একটি জনসমাগমে তাদের এই কথোপকথনের দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেক ভারতীয় নাগরিক দেশের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের একজন আলোচিত সাংবাদিকের সঙ্গে বিশাল দাদলানির এমন ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, বিশাল দাদলানি দেশের সার্বভৌমত্বকে অসম্মান করেছেন। কেউ কেউ তাকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে ইউএপিএ আইনের আওতায় আনার দাবিও তুলেছেন। অন্যদিকে, অনেক দর্শক সনি টিভিকে সতর্ক করে জানিয়েছেন, বিশাল দাদলানিকে বিচারকের আসন থেকে না সরানো হলে তারা অনুষ্ঠানটি বর্জন করবেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিশাল দাদলানি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক এবং অতীতের একাধিক সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা কট্টর জাতীয়তাবাদীদের আবেগী করে তোলে। বিশেষ করে সাফিনা খানের ভারতবিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow