পাকিস্তানে আলোচনার ব্যাপক প্রস্তুতি, ইরান কী বসবে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে পাকিস্তানে প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজধানী ইসলামাবাদের রেড জোনসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাড়িয়ে সড়ক বন্ধ রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে বলে জানা গেছে। নিরাপত্তা দল ও সাঁজোয়া যানসহ যুক্তরাষ্ট্রের আগাম প্রতিনিধিরাও পৌঁছাতে শুরু করেছে। তবে আলোচনায় অংশ নেওয়া নিয়ে ইরানের অবস্থান এখনো স্পষ্ট নয়। এদিকে সম্ভাব্য বৈঠক আয়োজনের জন্য পাকিস্তান কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক উত্তেজনা ও দুই পক্ষের কঠোর অবস্থানের কারণে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সূত্র : আলজাজিরা  

পাকিস্তানে আলোচনার ব্যাপক প্রস্তুতি, ইরান কী বসবে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে পাকিস্তানে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

রাজধানী ইসলামাবাদের রেড জোনসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাড়িয়ে সড়ক বন্ধ রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে বলে জানা গেছে। নিরাপত্তা দল ও সাঁজোয়া যানসহ যুক্তরাষ্ট্রের আগাম প্রতিনিধিরাও পৌঁছাতে শুরু করেছে।

তবে আলোচনায় অংশ নেওয়া নিয়ে ইরানের অবস্থান এখনো স্পষ্ট নয়।

এদিকে সম্ভাব্য বৈঠক আয়োজনের জন্য পাকিস্তান কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক উত্তেজনা ও দুই পক্ষের কঠোর অবস্থানের কারণে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র : আলজাজিরা
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow