পাকিস্তানে ট্রেনে বোমা হামলা, জামায়াতের প্রতিক্রিয়া
পাকিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ২৪ জন নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ঘটে যাওয়া এ ঘটনায় রোববার (২৪ মে) রাতে এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করাসহ অসংখ্য মানুষকে হত্যার ঘটনা একটি বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল দাবি করেন, পাকিস্তানি নাগরিকদের ওপর সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলা চালিয়ে প্রাণহানি ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ড দেশটির স্বাভাবিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, দেশটির সরকার ও জনগণের এই মর্মান্তিক মুহূর্তে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। নি
পাকিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ২৪ জন নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ঘটে যাওয়া এ ঘটনায় রোববার (২৪ মে) রাতে এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করাসহ অসংখ্য মানুষকে হত্যার ঘটনা একটি বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল দাবি করেন, পাকিস্তানি নাগরিকদের ওপর সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলা চালিয়ে প্রাণহানি ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ড দেশটির স্বাভাবিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, দেশটির সরকার ও জনগণের এই মর্মান্তিক মুহূর্তে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানের অগ্রযাত্রা ধরে রাখতে সব প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। জনগণ ও শান্তিকামী সব পক্ষকে সঙ্গে নিয়ে দেশটির সরকার সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
What's Your Reaction?