পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পুলিশের গুলিতে ১০ বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ও ভাই আহত হয়েছেন। খবর এএফপির। পুলিশ জানিয়েছে, ডাকাত ধরতে গিয়ে তারা একটি অভিযানে অংশ নেয়। এ সময় পরিস্থিতি বিভ্রান্তিকর হয়ে উঠলে এক পুলিশ কর্মকর্তা ভুল করে একটি গাড়িকে ডাকাতদের গাড়ি মনে করে গুলি চালান। গুলিতে হানিয়া নামের শিশুটি নিহত হয়। আহত হন তার বাবা ও ভাই। ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। নিহত শিশুটির পরিবার অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়েছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাঞ্জাব পুলিশও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, কীভাবে এই ভুল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পুলিশের গুলিতে ১০ বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ও ভাই আহত হয়েছেন। খবর এএফপির।
পুলিশ জানিয়েছে, ডাকাত ধরতে গিয়ে তারা একটি অভিযানে অংশ নেয়। এ সময় পরিস্থিতি বিভ্রান্তিকর হয়ে উঠলে এক পুলিশ কর্মকর্তা ভুল করে একটি গাড়িকে ডাকাতদের গাড়ি মনে করে গুলি চালান।
গুলিতে হানিয়া নামের শিশুটি নিহত হয়। আহত হন তার বাবা ও ভাই।
ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
নিহত শিশুটির পরিবার অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়েছিল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
পাঞ্জাব পুলিশও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, কীভাবে এই ভুল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?