পাকিস্তানে বৈঠক নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে যুদ্ধবিরতির বর্তমান অবস্থা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনা অনুষ্ঠিত হয় পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই। বিশ্লেষকদের মতে, রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং অস্ত্র বিনিময়ের পাশাপাশি স্যাটেলাইট সহায়তাও দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত রাশিয়া সরাসরি এই সংঘাতে জড়ায়নি। এদিকে আলোচনায় ব্যর্থতার পর ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং উপযুক্ত মুহূর্তে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে এবং সময় হলে ইরানকে শেষ করা হবে। এই মন্তব্য এসেছে পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় সমঝোতা না হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। একই বার্তায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বে

পাকিস্তানে বৈঠক নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ইরানি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে যুদ্ধবিরতির বর্তমান অবস্থা ছিল গুরুত্বপূর্ণ বিষয়।

এই আলোচনা অনুষ্ঠিত হয় পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই।

বিশ্লেষকদের মতে, রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং অস্ত্র বিনিময়ের পাশাপাশি স্যাটেলাইট সহায়তাও দিয়ে আসছে।

তবে এখন পর্যন্ত রাশিয়া সরাসরি এই সংঘাতে জড়ায়নি।

এদিকে আলোচনায় ব্যর্থতার পর ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং উপযুক্ত মুহূর্তে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে এবং সময় হলে ইরানকে শেষ করা হবে। এই মন্তব্য এসেছে পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় সমঝোতা না হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই।

একই বার্তায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে যে কোনো জাহাজের প্রবেশ বা প্রস্থান ঠেকাতে মার্কিন বাহিনী কাজ শুরু করবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow