পাকিস্তানে বোমা হামলার দায় স্বীকার ‘বালোচ লিবারেশন আর্মির’
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সেনা সদস্য বহনকারী একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ হামলায় অন্তত ২৪ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক রাজধানী কোয়েটা রেললাইনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের রেল মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে দূরপাল্লার জাফর এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয় এবং আরও দুটি বগি উল্টে যায়। এরপর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান চালায়। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরকবোঝাই একটি যান ট্রেনের বগিতে আঘাত হানে। নিহতদের মধ্যে পাশের একটি আবাসিক ভবনের কয়েকজন বাসিন্দাও রয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ হামলাকে ‘জঘন্য বোমা বিস্ফোরণ’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহতদ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সেনা সদস্য বহনকারী একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ হামলায় অন্তত ২৪ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক রাজধানী কোয়েটা রেললাইনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তানের রেল মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে দূরপাল্লার জাফর এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয় এবং আরও দুটি বগি উল্টে যায়। এরপর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান চালায়।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরকবোঝাই একটি যান ট্রেনের বগিতে আঘাত হানে। নিহতদের মধ্যে পাশের একটি আবাসিক ভবনের কয়েকজন বাসিন্দাও রয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ হামলাকে ‘জঘন্য বোমা বিস্ফোরণ’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, পুরো জাতি বেলুচিস্তানের মানুষের পাশে রয়েছে।
এর আগে গত বছরের মার্চে বিএলএ সদস্যরা জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাই করে শত শত যাত্রীকে জিম্মি করেছিল। পরে সামরিক অভিযানের মাধ্যমে সেই পরিস্থিতির সামাল দেওয়া হয়। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ওই ঘটনায় ২১ জন জিম্মি, চার সেনাসদস্য এবং ৩৩ হামলাকারী নিহত হয়েছিল।
চলতি বছরের শুরুর দিকে বেলুচিস্তানে সমন্বিত হামলার পর পাকিস্তানি বাহিনী ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ জন সশস্ত্র সদস্যকে হত্যা করেছে বলেও প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।
What's Your Reaction?