পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। রোববার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পাকিস্তানের কোয়েটায় যাত্রীবাহী একটি ট্রেন যাওয়ার সময় রেললাইনের পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ডজনের বেশি মানুষ আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় হাসপাতালগুলোতে ৩০ জনের বেশি আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে  গত ১৫ মে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত। প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী হামলাকারী সেনাসদস

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

রোববার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পাকিস্তানের কোয়েটায় যাত্রীবাহী একটি ট্রেন যাওয়ার সময় রেললাইনের পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ডজনের বেশি মানুষ আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় হাসপাতালগুলোতে ৩০ জনের বেশি আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে  গত ১৫ মে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।

মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।

প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন নিহত হন। হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow