পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিরাপত্তা সদস্য এবং ১৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় বহু হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাতে তথ্যটি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্রের দাবি, অভিযানে আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে পুনরায় শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের হামলার ধারাবাহিকতায় এ ঘটনাটি ঘটল। এর একদিন আগেই জিয়ারত জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন। খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ, যা বহুমূল্য চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর একটি গুরুত্বপূর্ণ রুট, দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতায় অস্থির।

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিরাপত্তা সদস্য এবং ১৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাতে তথ্যটি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্রের দাবি, অভিযানে আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে পুনরায় শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের হামলার ধারাবাহিকতায় এ ঘটনাটি ঘটল। এর একদিন আগেই জিয়ারত জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ, যা বহুমূল্য চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর একটি গুরুত্বপূর্ণ রুট, দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতায় অস্থির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow