পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩
পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের তিনটি প্রদেশে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। বুধবার (১০ জুন) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। মুজাহিদ বলেন, পাকিস্তানের বাহিনী আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এসব হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের সবাই নারী ও শিশু। তার অভিযোগ, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক লোকজনের বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে হামলায় জড়িত জঙ্গিদের ‘আশ্রয়স্থল ও অন্যান্য স্থাপনায়’ বিমান হামলা চালানো হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান এবং তারা সেখান থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সশস্ত্র সহিংসতা তাদের অভ্যন্তরীণ সমস্যা। নতুন করে শুরু হওয়া এই সহিংসতা পাকি
পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের তিনটি প্রদেশে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু।
বুধবার (১০ জুন) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
মুজাহিদ বলেন, পাকিস্তানের বাহিনী আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এসব হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের সবাই নারী ও শিশু। তার অভিযোগ, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক লোকজনের বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে হামলায় জড়িত জঙ্গিদের ‘আশ্রয়স্থল ও অন্যান্য স্থাপনায়’ বিমান হামলা চালানো হয়েছে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান এবং তারা সেখান থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সশস্ত্র সহিংসতা তাদের অভ্যন্তরীণ সমস্যা।
নতুন করে শুরু হওয়া এই সহিংসতা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একসময়ের মিত্র এ দুই দেশ গত ফেব্রুয়ারিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছিল।
পরবর্তীতে মার্চ মাসে দুই দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে চীন।
What's Your Reaction?