পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভিযোগ করেছেন, ভারত গোপন কৌশল এবং প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।  শনিবার (২৭ জুন) করাচিতে পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে ১২৫তম মিডশিপম্যান এবং ৩৩তম শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের।  শেহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। গত বছরের মে মাসের সংঘাতে অপমানজনক পরাজয়ের পর আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে গোপন কৌশল এবং প্রক্সি ব্যবহারের পথ বেছে নিয়েছে।’ তিনি আরও বলেন, পাকিস্তানের পশ্চিম সীমান্ত থেকেও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করে যাচ্ছে দেশটির সশস্ত্র বাহিনী। দেশের জনগণ এ লড়াইয়ে সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং একই সঙ্গে শান্তি, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির নীতিতে অটল রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ কাশ্মীরি জনগণ, গাজার বাসিন্দা এবং ফিলিস্

পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভিযোগ করেছেন, ভারত গোপন কৌশল এবং প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। 

শনিবার (২৭ জুন) করাচিতে পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে ১২৫তম মিডশিপম্যান এবং ৩৩তম শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের। 

শেহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। গত বছরের মে মাসের সংঘাতে অপমানজনক পরাজয়ের পর আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে গোপন কৌশল এবং প্রক্সি ব্যবহারের পথ বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, পাকিস্তানের পশ্চিম সীমান্ত থেকেও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করে যাচ্ছে দেশটির সশস্ত্র বাহিনী। দেশের জনগণ এ লড়াইয়ে সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং একই সঙ্গে শান্তি, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির নীতিতে অটল রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ কাশ্মীরি জনগণ, গাজার বাসিন্দা এবং ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।

বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে ভূমিকা পালন করছে বলেও দাবি করেন তিনি।

শেহবাজ শরিফ জানান, বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তায় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছে, যেখানে তিনি মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষরের সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে নবীন নৌ-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশ, তুরস্ক, বাহরাইন, ইরাক, শ্রীলঙ্কা ও জিবুতির তরুণ কর্মকর্তাদের অংশগ্রহণ তাকে আনন্দিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে অর্জিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিজ নিজ দেশের নৌবাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow