পাকিস্তানের সিন্ধ প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে শুক্রবার একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং আরও অনেকজন আহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার। পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রদেশের রাজধানী করাচির পার্শ্ববর্তী কাথোর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। একটি তেলবাহী ট্যাঙ্কার, যাত্রীবাহী বাস এবং অন্যান্য যানবাহনের মধ্যে সংঘর্ষের কারণে ঘটনাটি ঘটে। উদ্ধার সংস্থা রেসকিউয়ের মুখপাত্র হাসান উল হাসীব জানিয়েছেন, বাসটি ভুল দিক থেকে আসছিল, যার কারণে তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি যাত্রীভ্যানের ওপর পড়ে। একইসঙ্গে একটি গাড়িও আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত তিন নারী ও চার শিশুসহ ১২টি দেহ নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ট্যাংকার উল্টে যাওয়ার পর তেল রাস্তার ওপর ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিষ্কার করতে একটি ক্রেন ডাকা হয়েছে। সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ আব্দুল খালিক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত এবং যানবাহনের চলাচল একটানা ট্র্যাক দিয়ে পরিচালিত হচ্ছে।  

পাকিস্তানের সিন্ধ প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে শুক্রবার একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং আরও অনেকজন আহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার।

পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রদেশের রাজধানী করাচির পার্শ্ববর্তী কাথোর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। একটি তেলবাহী ট্যাঙ্কার, যাত্রীবাহী বাস এবং অন্যান্য যানবাহনের মধ্যে সংঘর্ষের কারণে ঘটনাটি ঘটে।

উদ্ধার সংস্থা রেসকিউয়ের মুখপাত্র হাসান উল হাসীব জানিয়েছেন, বাসটি ভুল দিক থেকে আসছিল, যার কারণে তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি যাত্রীভ্যানের ওপর পড়ে। একইসঙ্গে একটি গাড়িও আঘাতপ্রাপ্ত হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত তিন নারী ও চার শিশুসহ ১২টি দেহ নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ট্যাংকার উল্টে যাওয়ার পর তেল রাস্তার ওপর ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিষ্কার করতে একটি ক্রেন ডাকা হয়েছে।

সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ আব্দুল খালিক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত এবং যানবাহনের চলাচল একটানা ট্র্যাক দিয়ে পরিচালিত হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow