পাকিস্তানের হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে  

রাজধানীর বারিধারায় বাসভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর থেকে তারা চিকিৎসক আমিনা সুলতানার তত্ত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন। দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন ও হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন জানায়, গত (বুধবার) রাত প্রায় ৩টার দিকে রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টার দিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে কন্টিনেন্টাল হাসপাতালে

পাকিস্তানের হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে  

রাজধানীর বারিধারায় বাসভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর থেকে তারা চিকিৎসক আমিনা সুলতানার তত্ত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন। দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন জানায়, গত (বুধবার) রাত প্রায় ৩টার দিকে রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টার দিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় দু্জনেই শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। তাদের দুজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
 
কন্টিনেন্টাল হাসপাতালের কমিউনিকেশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং আউটরিচ মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান ডা. ফজলুর রাব্বি খান কালবেলাকে বলেন, ‘পাকিস্তান হাইকমিশনার ও তার স্ত্রী আমাদের হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আগুনের ধোঁয়ায় দুজনেরই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তাদের দুজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টা আইসিইউতে রাখা হবে। পরে তাদের স্বাস্থ্যগত বিষয়ে বিস্তারিত বলা যাবে। তবে তারা কেউ অগ্নিদগ্ধ হননি।’

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে ৪টা ৫৬ মিনিটে বাসায় পৌঁছাই। ভেতরে সামান্য আগুন ছিল। যা আমাদের সদস্যরা গিয়ে নিভিয়ে ফেলেন। কিন্তু ধোঁয়া ছিল। তাৎক্ষণিকভাবে কাউকে হতাহত অবস্থায় পাওয়া যায়নি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow