পাচারের সময় ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোনার মদনে পাচারের সময় ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। আটক দুজন হলেন- ট্রাকচালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়া (২৫)। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা চাল নিয়ে একটি ট্রাক বের হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ নিয়ে ট্রাকটি থামান। চালানের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ টন চালসহ ট্রাকটি জব্দ করা হয়।একই সঙ্গে চালক ও তার সহকারীকে আটক করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খাদ্যশস্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সঠিক তদারকির অভাবে মাঝেমধ্যে সরকারি চাল পাচারের চেষ্টা হয় বলে তাদের দাবি। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তাদের বক্তব্য নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জানতে চাইলে মদন সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্ম

পাচারের সময় ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোনার মদনে পাচারের সময় ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

আটক দুজন হলেন- ট্রাকচালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা চাল নিয়ে একটি ট্রাক বের হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ নিয়ে ট্রাকটি থামান। চালানের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ টন চালসহ ট্রাকটি জব্দ করা হয়।একই সঙ্গে চালক ও তার সহকারীকে আটক করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খাদ্যশস্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সঠিক তদারকির অভাবে মাঝেমধ্যে সরকারি চাল পাচারের চেষ্টা হয় বলে তাদের দাবি।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তাদের বক্তব্য নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জানতে চাইলে মদন সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, চালগুলো আনোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তি টিআর কাবিখার ডিও কিনে সংগ্রহ করছিলেন। কয়েকদিন ধরে তিনি কিনে গুদামে রেখে আজ এভাবে নিয়ে যাচ্ছিলেন। এর বেশি কিছু জানি না।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জব্দ হওয়া চালভর্তি ট্রাক, চালক ও তার সহযোগী বর্তমানে থানায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সংবাদটি পেয়ে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠাই। ট্রাক বোঝাই সরকারি চালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালক। তাই চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এইচ এম কামাল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow