পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন, ভিন্ন খবর জানালেন তিনি

ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে এই আবেদন দাখিল করা হয়। মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তারা আদালতে মামলা দাখিল করেছেন এবং সকাল ১১টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপরদিকে, আজ রবিবার বেলা ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোষ্টে লিখেছেন, “আজ ১৯তম তারাবির নামাজ আদায় করবো কসাইখানা জামে মসজিদ, সদর রোড, বরিশাল-এ। ইনশাআল্লাহ।” উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে মির্জা আব্বাস অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন।

পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন, ভিন্ন খবর জানালেন তিনি

ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে এই আবেদন দাখিল করা হয়। মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তারা আদালতে মামলা দাখিল করেছেন এবং সকাল ১১টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অপরদিকে, আজ রবিবার বেলা ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোষ্টে লিখেছেন, “আজ ১৯তম তারাবির নামাজ আদায় করবো কসাইখানা জামে মসজিদ, সদর রোড, বরিশাল-এ। ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে মির্জা আব্বাস অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow