পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের চাপ, নেই ভোগান্তি
ঈদুল আজহাকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে অতীতের তুলনায় এবার যাত্রীদের ভোগান্তি তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট এবং লঞ্চঘাট ঘুরে দেখা যায়, সকালবেলায় ঘাট এলাকায় তেমন চাপ নেই। তবে দুপুরের দিকে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। এদিকে আকস্মিক ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভিড়ও বেড়ে যায়। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাটে আসা কয়েকজন যাত্রী জানান, যানবাহনের ভাড়া তুলনামূলক বেশি নেওয়া হলেও এবার রাস্তায় দীর্ঘ যানজট কিংবা অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয়নি। সাতক্ষীরার যাত্রী মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, ‘আমি এসেছি শ্যামলী থেকে। যাবো সাতক্ষীরা। দেশের বাড়িতে পরিবারের সবার সঙ্গে ঈদ করবো। রাস্তায় ভোগান্তি নেই। তবে আমার কাছে মনে হচ্ছে গাড়ি ভাড়া তুলনামূলক বেশি।’ গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন উজ্জ্বল হোসেন। তিনি যা
ঈদুল আজহাকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে অতীতের তুলনায় এবার যাত্রীদের ভোগান্তি তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট এবং লঞ্চঘাট ঘুরে দেখা যায়, সকালবেলায় ঘাট এলাকায় তেমন চাপ নেই। তবে দুপুরের দিকে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।
এদিকে আকস্মিক ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভিড়ও বেড়ে যায়। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘাটে আসা কয়েকজন যাত্রী জানান, যানবাহনের ভাড়া তুলনামূলক বেশি নেওয়া হলেও এবার রাস্তায় দীর্ঘ যানজট কিংবা অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয়নি।
সাতক্ষীরার যাত্রী মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, ‘আমি এসেছি শ্যামলী থেকে। যাবো সাতক্ষীরা। দেশের বাড়িতে পরিবারের সবার সঙ্গে ঈদ করবো। রাস্তায় ভোগান্তি নেই। তবে আমার কাছে মনে হচ্ছে গাড়ি ভাড়া তুলনামূলক বেশি।’
গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন উজ্জ্বল হোসেন। তিনি যাবেন চুয়াডাঙ্গা। উজ্জ্বল হোসেন জাগো নিউজকে বলেন, ‘রাস্তায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি যানবাহন ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে ভাড়াটা অনেক বেশি। এ বিষয়ে দেখলাম সরকারের পক্ষ থেকে কারও কোনো তদারকি নেই।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন জাগো নিউজকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। সুন্দর ও শান্তিপ্রিয়ভাবে ঘরমুখো মানুষদের পারাপার করতে পারছি। সরকারের নির্দেশনা অনুযায়ী গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে গাড়ি ফেরিতে ওঠানো হচ্ছে।’
মো. সজল আলী/এসআর/জেআইএম
What's Your Reaction?