পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ

ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর২ টা ১৫ মিনিট থেকে এ নৌরুটে চলাচল সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল করবে। সূত্র জানায়, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, ঝড়ের কারণে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সজল আলী/এএইচ/এমএস

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ

ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর২ টা ১৫ মিনিট থেকে এ নৌরুটে চলাচল সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল করবে।

সূত্র জানায়, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, ঝড়ের কারণে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সজল আলী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow