পাথরঘাটায় ট্রলারডুবি: বন বিভাগের এক শ্রমিক নিখোঁজ

বরগুনার পাথরঘাটা বন বিভাগের বৃক্ষরোপণ কাজে যাওয়ার সময় বলেশ্বর নদীতে ট্রলারডুবিতে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহাঙ্গীর একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে ৮ জন শ্রমিক পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দেন। পথে মাছের খাল এলাকায় পৌঁছালে হঠাৎ নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তেই ট্রলারটি উল্টে যায়।তিনি আরও জানান, ট্রলার ডুবে যাওয়ার পর সবাই নদীতে পড়ে যান এবং সেখানে থাকা গোপজালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় একবার জাহাঙ্গীরকে দেখা গেলেও পরবর্তীতে ঢেউয়ের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার এসে অন্যদের উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। পাশাপাশি বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সর্বশ

পাথরঘাটায় ট্রলারডুবি: বন বিভাগের এক শ্রমিক নিখোঁজ

বরগুনার পাথরঘাটা বন বিভাগের বৃক্ষরোপণ কাজে যাওয়ার সময় বলেশ্বর নদীতে ট্রলারডুবিতে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহাঙ্গীর একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।

ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে ৮ জন শ্রমিক পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দেন। পথে মাছের খাল এলাকায় পৌঁছালে হঠাৎ নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তেই ট্রলারটি উল্টে যায়।

তিনি আরও জানান, ট্রলার ডুবে যাওয়ার পর সবাই নদীতে পড়ে যান এবং সেখানে থাকা গোপজালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় একবার জাহাঙ্গীরকে দেখা গেলেও পরবর্তীতে ঢেউয়ের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার এসে অন্যদের উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। পাশাপাশি বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। এরপর তিনি নিজেই বন বিভাগের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে নিখোঁজ জাহাঙ্গীরকে খোঁজার কার্যক্রম শুরু করেন। বর্তমানে বন বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow