পানগুছি নদীতে ফেরি চলাচল ৩ দিন বন্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরি চলাচল তিনদিন বন্ধ থাকবে। ঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের জন্য বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। বুধবার (১ জুলাই) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো আশরাফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পল্টন, বেইলী পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। সংস্কার শেষে রোববার সকাল ৬টায় আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে। নাহিদ ফরাজী/এএইচ/জেআইএম

পানগুছি নদীতে ফেরি চলাচল ৩ দিন বন্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরি চলাচল তিনদিন বন্ধ থাকবে। ঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের জন্য বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১ জুলাই) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো আশরাফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পল্টন, বেইলী পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। সংস্কার শেষে রোববার সকাল ৬টায় আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।

নাহিদ ফরাজী/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow