পানছড়িতে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ, বিজিবি টহল দলকে ঘেরাওয়ের চেষ্টা

খাগড়াছড়ির পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির ওই টহল দলটিকে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। তবে আরও দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পিছু হটে সন্ত্রসীরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৪টার দিকে কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাশের গভীর পাহাড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়। এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় প্রায় ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি টহল দলকে চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অ

পানছড়িতে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ, বিজিবি টহল দলকে ঘেরাওয়ের চেষ্টা

খাগড়াছড়ির পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির ওই টহল দলটিকে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। তবে আরও দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পিছু হটে সন্ত্রসীরা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৪টার দিকে কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাশের গভীর পাহাড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।

jagonews24

এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় প্রায় ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি টহল দলকে চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির শক্ত অবস্থান দেখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। বিজিবির সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় কোনো হতাহত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহলের মাধ্যমে এসব কার্যক্রম দমন করা হচ্ছে।


প্রবীর সুমন/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow