পানিতে ডুবে মৃত্যু, একসঙ্গে দুই ছেলে হারালেন প্রবাসী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আলজাইন (৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান ও আলজাইন একই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পানিতে ডুবে মৃত্যু, একসঙ্গে দুই ছেলে হারালেন প্রবাসী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আলজাইন (৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়মান ও আলজাইন একই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow