পাপারাজ্জি দেখে ইব্রাহিমের লুকোচুরি, কথিত প্রেমিকাকে আড়ালের চেষ্টা
পাপারাজ্জিদের ক্যামেরা দেখে প্রেমিকা পলক তিওয়ারিকে আড়াল করতে চাইলেন সাইফপুত্র ইব্রাহিম আলী খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে বলিপাড়ায় নতুন করে শুরু হয়েছে এই জুটির প্রেমের জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, একটি দরজার সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ইব্রাহিম আলী খান। বাইরে তখন পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। ঠিক এমন সময় আচমকাই ভেতর থেকে বেরিয়ে আসেন তার কথিত প্রেমিকা পলক তিওয়ারি। পলককে দেখেই তড়িঘড়ি করে তাকে হাত দিয়ে ঠেলে আবার ভেতরে পাঠিয়ে দেন ইব্রাহিম। ইব্রাহিমের এমন কাণ্ড দেখে পাপারাজ্জিরা ক্যামেরা নিয়ে আরও এগিয়ে গেলে মুখ লুকানোর চেষ্টা করেন পলক। এরপর দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যান তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মূলত পলককে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়েছিলেন ইব্রাহিম, আর সেখানেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে পাপারাজ্জিদের সামনে কেন তারা এমন আচরণ করলেন, তা নিয়ে এই জুটির কেউই এখনো মুখ খোলেননি। এদিকে পলক ও ইব্রাহিমের প্রেম নিয়ে বলিপাড়ায় কানাকানি নতুন কিছু নয়
পাপারাজ্জিদের ক্যামেরা দেখে প্রেমিকা পলক তিওয়ারিকে আড়াল করতে চাইলেন সাইফপুত্র ইব্রাহিম আলী খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে বলিপাড়ায় নতুন করে শুরু হয়েছে এই জুটির প্রেমের জোর চর্চা।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, একটি দরজার সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ইব্রাহিম আলী খান। বাইরে তখন পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। ঠিক এমন সময় আচমকাই ভেতর থেকে বেরিয়ে আসেন তার কথিত প্রেমিকা পলক তিওয়ারি। পলককে দেখেই তড়িঘড়ি করে তাকে হাত দিয়ে ঠেলে আবার ভেতরে পাঠিয়ে দেন ইব্রাহিম।
ইব্রাহিমের এমন কাণ্ড দেখে পাপারাজ্জিরা ক্যামেরা নিয়ে আরও এগিয়ে গেলে মুখ লুকানোর চেষ্টা করেন পলক। এরপর দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যান তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মূলত পলককে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়েছিলেন ইব্রাহিম, আর সেখানেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে পাপারাজ্জিদের সামনে কেন তারা এমন আচরণ করলেন, তা নিয়ে এই জুটির কেউই এখনো মুখ খোলেননি।
এদিকে পলক ও ইব্রাহিমের প্রেম নিয়ে বলিপাড়ায় কানাকানি নতুন কিছু নয়, চলছে বেশ কয়েক বছর ধরেই। এর আগে কয়েক বছর আগে পলকের বাবার একটি বক্তব্য এই প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছিল। তবে পলক, তার মা (জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি) এবং ইব্রাহিম নিজে—সবাই বরাবরই এই সম্পর্কের খবরকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।
গত বছরের এপ্রিলে ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইব্রাহিম আলী খান তাদের সম্পর্ক নিয়ে বলেছিলেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, সে খুবই মিষ্টি একটা মেয়ে। আমাদের সম্পর্ক ঠিক এতটুকুই।’
অন্যদিকে, এর আগে ইব্রাহিমের সঙ্গে কিছু ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন পলক তিওয়ারিও। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘এটি শুধুই বন্ধুত্ব। বাকি সবই মানুষের অনুমান, তাই আমি এসব নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম এবং তখনই ছবিগুলো তোলা হয়। আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল, শুধু আমরা দুজন ছিলাম না। কিন্তু ছবিগুলো এমনভাবে (ক্রপ করে) ছড়ানো হয়েছে যেন মনে হয় আমরা একাই ছিলাম। মানুষ এই ধরনের খবর পছন্দ করে, ব্যাস এতটুকুই।’
ইব্রাহিমকে একজন চমৎকার মানুষ ও ভালো বন্ধু উল্লেখ করে পলক আরও জানান যে, তাদের মধ্যে মাঝে মাঝে সাধারণ কথাবার্তাই হয়, এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, নির্মাতা বিশাল মিশ্রা পরিচালিত হরর-থ্রিলার ঘরানার ‘রোজি : দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক। এরপর তাকে সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।
এদিকে স্টার-কিড হিসেবে দীর্ঘদিন আলোচনায় থাকার পর গত বছর ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বলিউডে ডেবিউ করেছেন সাইফপুত্র।
What's Your Reaction?