পাবনা ক্যাডেট কলেজে ৫২ পরীক্ষার্থীর ৫০ জনই পেল গোল্ডেন জিপিএ-৫
এসএসসির ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পেয়েছে জিপিএ-৫। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অকৃতকার্য হয়নি। এদের মধ্যে ৫০ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। বাকি দুজন জিপিএ-৫ অর্জন করেছে। আরও পড়ুন ১৮ বছর পর সিলেটের এসএসসির ফলে সেই পুরোনো চিত্র কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, ‘এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।’ তিনি আরও বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।’ আরও পড়ুন ফলাফল জানতে স্কুলে আসে না কেউ, নোটিশ বোর্ডে নেই সেই চিরচেনা ভিড় ‘গোল্ডেন জিপিএ-৫’ বা ‘গোল্ডেন এ+’ বলতে বোঝায় সব কটি বিষয়ে আলাদাভাবে ৮০% বা তার বেশি নম্বর অর্জন করা। শিক্ষাবোর্ডের মূল সনদ
এসএসসির ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পেয়েছে জিপিএ-৫।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অকৃতকার্য হয়নি। এদের মধ্যে ৫০ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। বাকি দুজন জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, ‘এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।’
তিনি আরও বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।’
‘গোল্ডেন জিপিএ-৫’ বা ‘গোল্ডেন এ+’ বলতে বোঝায় সব কটি বিষয়ে আলাদাভাবে ৮০% বা তার বেশি নম্বর অর্জন করা। শিক্ষাবোর্ডের মূল সনদে আলাদা কোনো ‘গোল্ডেন’ শব্দ না থাকলেও এটি সর্বোচ্চ মেধার প্রতীক হিসেবে বহুল পরিচিত।
আলমগীর হোসাইন নাবিল/এসআর/এএসএম
What's Your Reaction?

