পাবনা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার 

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রথমে দুজন নিহত হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- মাছরাঙা পরিবহনের হেলপার ও পাবনা পৌরসভার শিবরামপুর মহল্লার চয়ন মোল্লার ছেলে মো. মেহেদী হাসান জিহাদ (২৮), শাহজাদপুর ট্রাভেলসের চালক ও পাবনা সদর থানার বলরামপুর এলাকার মৃত আব্দুল প্রাংয়ের ছেলে মো. কামাল হোসেন (৪৫), মাছরাঙা পরিবহনের যাত্রী ও আটঘরিয়া থানার পরজান গ্রামের তচ্ছেদ শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং মাছরাঙা পরিবহনের যাত্রী ও পাবনা সদর থানার রাজাপুর গ্রামের মো. মাজন মিয়ার ছেলে মো. আলেফ উদ্দিন (৩৫) মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাবনা থেকে ঢাকাগামী  শাহজাদপুর ট্রাভেলস -এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা  মাছরাঙা পরিবহন -এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃষ

পাবনা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার 

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রথমে দুজন নিহত হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- মাছরাঙা পরিবহনের হেলপার ও পাবনা পৌরসভার শিবরামপুর মহল্লার চয়ন মোল্লার ছেলে মো. মেহেদী হাসান জিহাদ (২৮), শাহজাদপুর ট্রাভেলসের চালক ও পাবনা সদর থানার বলরামপুর এলাকার মৃত আব্দুল প্রাংয়ের ছেলে মো. কামাল হোসেন (৪৫), মাছরাঙা পরিবহনের যাত্রী ও আটঘরিয়া থানার পরজান গ্রামের তচ্ছেদ শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং মাছরাঙা পরিবহনের যাত্রী ও পাবনা সদর থানার রাজাপুর গ্রামের মো. মাজন মিয়ার ছেলে মো. আলেফ উদ্দিন (৩৫)

মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাবনা থেকে ঢাকাগামী  শাহজাদপুর ট্রাভেলস -এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা  মাছরাঙা পরিবহন -এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান।  

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow