পাবনা-৪ আসনে পুনঃভোট গণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে জয় মেনে না নিয়ে পুনঃভোট গণনার দাবি জানিয়েছেন তিনি।  বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব গভীর রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে পুনরায় ভোট গণনার দাবি জানান। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা বরাবর পুনরায় ভোট গণনার জন্য এরই মধ্যে লিখিত আকারে অভিযোগ দেওয়া হয়েছে । উপজেলা নির্বাচন কমিশন সূত্রে ঘোষিত ফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৭০ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাবনা ৪ আসনের মধ্যে ঈশ্

পাবনা-৪ আসনে পুনঃভোট গণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে জয় মেনে না নিয়ে পুনঃভোট গণনার দাবি জানিয়েছেন তিনি। 

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব গভীর রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে পুনরায় ভোট গণনার দাবি জানান। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা বরাবর পুনরায় ভোট গণনার জন্য এরই মধ্যে লিখিত আকারে অভিযোগ দেওয়া হয়েছে ।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে ঘোষিত ফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৭০ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাবনা ৪ আসনের মধ্যে ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।

বিজয়ী হয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এ বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow