পাবনায় ইয়াবাসহ বাবা-ছেলে আটক

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাতে ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- পৌর শহরের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকার মো. ভট্টু (৪৫) ও তার ছেলে মো. নূর ইসলাম শিমুল (২০)। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঈশ্বরদীতে অভিযান চালিয়ে মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে। শেখ মহসীন/কেএইচকে/জেআইএম

পাবনায় ইয়াবাসহ বাবা-ছেলে আটক

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাতে ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- পৌর শহরের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকার মো. ভট্টু (৪৫) ও তার ছেলে মো. নূর ইসলাম শিমুল (২০)।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঈশ্বরদীতে অভিযান চালিয়ে মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে।

শেখ মহসীন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow