পাবনায় ভেজাল দুধ তৈরির রাসায়নিক উদ্ধার, অভিযুক্তকে ১ বছরের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিষাক্ত রাসায়নিক উপকরণ উদ্ধারের ঘটনায় মোঃ আব্দুর রশিদ (২৩) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (১৮ মে) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ একই এলাকার মোঃ লিটনের ছেলে।  অভিযানে বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ভবানীপুর এলাকায় আব্দুর রশিদ নিজ বসতবাড়িতে ভেজাল দুধ উৎপাদন করতো বলে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে আব্দুর রশিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল দুধ তৈরির বিষাক্ত রাসায়নিক উপকরণসহ আনুমানিক ১৯ হাজার টাকা মূল্যের ১০০ লিটার কোয়ালিটি তেল জব্দ করা হয়। তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত বিষাক্ত মালামাল ধ্বংস করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow