পাবনায় ৭৪ লাখ টাকার ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি

পাবনার ঈশ্বরদীতে চালক-হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি হয়। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করেছে। কিন্তু ডাকাতদলের কাউকে গ্রেফতার করা যায়নি। ট্রাকে প্রায় ৭৪ লাখ টাকার ঝুট ছিল বলে জানান পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে একটি ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেল নিয়ে ১০-১২ জনের একটি সশস্ত্র দল সেখানে পৌঁছে। তারা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের মারধর করে এবং ঝুটবোঝাই দ

পাবনায় ৭৪ লাখ টাকার ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি

পাবনার ঈশ্বরদীতে চালক-হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি হয়। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করেছে। কিন্তু ডাকাতদলের কাউকে গ্রেফতার করা যায়নি। ট্রাকে প্রায় ৭৪ লাখ টাকার ঝুট ছিল বলে জানান পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে একটি ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেল নিয়ে ১০-১২ জনের একটি সশস্ত্র দল সেখানে পৌঁছে। তারা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের মারধর করে এবং ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়।

ডাকাতরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময় রাখে। পরে সেগুলো পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান চালিয়ে জিম্মি ট্রাকচালকদের উদ্ধার এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয়।

পাবনা জেলা ডিবি ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনাকে শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি পরিকল্পিত ডাকাতি। কারণ ১০-১২ জনের একটি সশস্ত্র দল এতে অংশ নেয়। অভিযানের আগেই তারা প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে জড়িতদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

শেখ মহসীন/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow