পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যার দিকে শহরের রাধানগর ডিগ্রিবটলা এলাকার বাদসা ছাত্রী নিবাসের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম- রাজমনি আক্তার (২২)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকর উপজেলায়।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজমনি তার এক বন্ধুর সঙ্গে ফোনে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ওই বন্ধু বিষয়টি রাজমনির পাশের রুমের বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীকে জানালে সে ফোন দিয়ে মেস মালিককে জানায়। মেস মালিক রুম বন্ধ পেয়ে শ্রমিক দিয়ে রুম ভাঙানোর চেষ্টা করে ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।  নিহতের এক বন্ধু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কক্ষের দরজা খুলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। পরে রুম থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পাবনা সদর থানার কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, দেখে আত্মহত্যা মনে হচ্ছে। তবে কি কারণে আত্ম

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যার দিকে শহরের রাধানগর ডিগ্রিবটলা এলাকার বাদসা ছাত্রী নিবাসের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম- রাজমনি আক্তার (২২)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকর উপজেলায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজমনি তার এক বন্ধুর সঙ্গে ফোনে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ওই বন্ধু বিষয়টি রাজমনির পাশের রুমের বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীকে জানালে সে ফোন দিয়ে মেস মালিককে জানায়। মেস মালিক রুম বন্ধ পেয়ে শ্রমিক দিয়ে রুম ভাঙানোর চেষ্টা করে ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। 

নিহতের এক বন্ধু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কক্ষের দরজা খুলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। পরে রুম থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, দেখে আত্মহত্যা মনে হচ্ছে। তবে কি কারণে আত্মহত্যা করছে তা জানা যায়নি। পাবনাতে এমন কোনো ঘটনাও ঘটেনি। 

তিনি আরও বলেন, তার বাবা-মা পাবনা রওনা দিয়েছে। তাদের সঙ্গে কথা বলে পারিবারিক কোনো ঘটনা আছে কিনা জানা যাবে। আমরা প্রকৃত কারণ জানতে তদন্ত করছি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow