পাম্পে ডিউটিরত কনস্টেবলকে জরিমানা, জেলা পুলিশের উদ্বেগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ ও উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জরুরি সেবায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিকল্প লাইনে তেল সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশের কনস্টেবল তৌহিদুল ইসলাম ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে যান। কিন্তু সেখানে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৫০০ টাকা জরিমানা করেন। জেলা পুলিশ জানায়, পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে সর্বদা জনসেবায় নিয়োজিত। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই পুলিশ কাজ করছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত সদস্যের বিরুদ্ধে

পাম্পে ডিউটিরত কনস্টেবলকে জরিমানা, জেলা পুলিশের উদ্বেগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ ও উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জরুরি সেবায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিকল্প লাইনে তেল সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশের কনস্টেবল তৌহিদুল ইসলাম ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে যান। কিন্তু সেখানে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৫০০ টাকা জরিমানা করেন।

জেলা পুলিশ জানায়, পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে সর্বদা জনসেবায় নিয়োজিত। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই পুলিশ কাজ করছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত সদস্যের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম প্রচলিত নিয়ম ভেঙে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে যাওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিধায় বক্তব্য নেওয়া যায়নি।

হুসাইন মালিক/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow