পাম্পে তেল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩
গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানো ও মোটরসাইকেলে ঘসা লাগাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহতরা হলেন- কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২) নামে তিন যুবক। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক রেজওয়ান পলাশবাড়ী পৌরশহরেরর মহেশপুর গ্রামের আজাহারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানো অবস্থায় রেজওয়ানের মোটরসাইকেলের সঙ্গে সামান্য ঘসা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান। এরমধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে
গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানো ও মোটরসাইকেলে ঘসা লাগাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহতরা হলেন- কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২) নামে তিন যুবক। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক রেজওয়ান পলাশবাড়ী পৌরশহরেরর মহেশপুর গ্রামের আজাহারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানো অবস্থায় রেজওয়ানের মোটরসাইকেলের সঙ্গে সামান্য ঘসা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান। এরমধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
What's Your Reaction?