পারমাণবিক কর্মসূচি ভেঙে দিতে রাজি হয়েছে ইরান: দাবি ফক্স নিউজের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘কর্মক্ষমতা-ভিত্তিক চুক্তি’ করতে রাজি হয়েছে ইরান। আর এর আওতায় ইরানের পারমাণবিক উপকরণ ধ্বংস ও দেশ থেকে সরিয়ে ফেলা হবে। একই সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ভেঙে ফেলা হবে। শুক্রবার (১২ জুন) এক হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় তেহরানকে নিষেধাজ্ঞা শিথিলের কোনো সুবিধা পাওয়ার আগে বেশ কয়েকটি “বড় ধরনের ছাড়” দিতে হবে। হোয়াইট হাউজের ওই কর্মকর্তা আরও বলেছেন, ইরান তার প্রতিশ্রুতিগুলো পূরণ না করা পর্যন্ত দেশটির কোনো অর্থ অবমুক্ত করা হবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় কৌশলগত হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হবে ও ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন বন্ধ করতে সম্মত হবে। তবে এসব বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: ফক্স নিউজ, এএফপি এসএএইচ  

পারমাণবিক কর্মসূচি ভেঙে দিতে রাজি হয়েছে ইরান: দাবি ফক্স নিউজের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘কর্মক্ষমতা-ভিত্তিক চুক্তি’ করতে রাজি হয়েছে ইরান। আর এর আওতায় ইরানের পারমাণবিক উপকরণ ধ্বংস ও দেশ থেকে সরিয়ে ফেলা হবে। একই সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ভেঙে ফেলা হবে। শুক্রবার (১২ জুন) এক হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় তেহরানকে নিষেধাজ্ঞা শিথিলের কোনো সুবিধা পাওয়ার আগে বেশ কয়েকটি “বড় ধরনের ছাড়” দিতে হবে। হোয়াইট হাউজের ওই কর্মকর্তা আরও বলেছেন, ইরান তার প্রতিশ্রুতিগুলো পূরণ না করা পর্যন্ত দেশটির কোনো অর্থ অবমুক্ত করা হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় কৌশলগত হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হবে ও ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন বন্ধ করতে সম্মত হবে।

তবে এসব বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ফক্স নিউজ, এএফপি

এসএএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow