পারিবারিক বিবাদে থমকে আছে সড়ক সংস্কার, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ
কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক বিবাদের জেরে প্রায় এক বছর থেকে একটি সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। জয়পুর গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়ক সংযোগের অভাবে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের ৮টি গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আহামুদ্দিন সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এই সংযোগ সড়কটি ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর সড়ক হয়ে সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার সড়কের সঙ্গে যুক্ত। জয়পুর গ্রামের আজিজ সরকারের পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে একটি পক্ষ। আদালতে অভিযুক্ত ব্যক্তিরা হাজির হয়ে জমি ছেড়ে দেয়ার কথা বললে ও তারা দখল ছাড়ছেনা। সড়ক সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টার প্রাইজ লিমিটেড এর স্বত্বাধিকারী মো. সফিউল্লাহ বলেন, ১০ ফুট প্রশস্ত ৮৩৭ মিটার দৈর্ঘ্য জয়পুর সড়কের সংস্কার কাজের জন্য ১ কোটি ৯৬ লক্ষ টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে। সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে, স্থানীয় কিছু লোক আমার উপর চাপ প্রয়োগ করছেন, সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙ্গে স
কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক বিবাদের জেরে প্রায় এক বছর থেকে একটি সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। জয়পুর গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়ক সংযোগের অভাবে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের ৮টি গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আহামুদ্দিন সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এই সংযোগ সড়কটি ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর সড়ক হয়ে সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার সড়কের সঙ্গে যুক্ত। জয়পুর গ্রামের আজিজ সরকারের পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে একটি পক্ষ। আদালতে অভিযুক্ত ব্যক্তিরা হাজির হয়ে জমি ছেড়ে দেয়ার কথা বললে ও তারা দখল ছাড়ছেনা।
সড়ক সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টার প্রাইজ লিমিটেড এর স্বত্বাধিকারী মো. সফিউল্লাহ বলেন, ১০ ফুট প্রশস্ত ৮৩৭ মিটার দৈর্ঘ্য জয়পুর সড়কের সংস্কার কাজের জন্য ১ কোটি ৯৬ লক্ষ টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে। সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে, স্থানীয় কিছু লোক আমার উপর চাপ প্রয়োগ করছেন, সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙ্গে সোজা করে সড়ক সংস্কার করতে। তবে জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় হস্তক্ষেপ করা যাচ্ছে না। সরকার চাইলে দেয়াল না ভেঙ্গেও সড়কের সংস্কার করা সম্ভব।
স্থানীয় ইউপি সদস্য মো. শামমিয়া (সানু) বলেন, সড়কটি তার ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে নির্মাণ হচ্ছে এবং সড়কের জন্য আরও অতিরিক্ত জমি নেওয়ার প্রয়োজন হলে তাতে আমি দিতে আগ্রহী। সড়কের দুপাশের জমির মালিক আমি নিজে, তবে বাড়ির দেয়াল ভেঙ্গে নয়। তিনি আরও বলেন, দুই জন ব্যক্তি আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল, আমি চাঁদা না দেয়ায় তারা এলাকার লোকজন এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানি করেছে।
What's Your Reaction?