পার্সেল নিয়ে ভুল বোঝাবুঝি থেকে প্রেম, চাঁদরাতে ‘পড়ন্ত বিকেল’
চাঁদ রাত উপলক্ষে বিশেষ নাটক ‘পড়ন্ত বিকেল’ প্রচারিত হবে বৈশাখী টিভিতে। নাটকটি প্রচার হবে ২৭ মে রাত ১০টা ০০ মিনিটে। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এবং রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল ও মিলি বাসারসহ অনেকে। নাটকের গল্প জটিল এক প্রেম ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। গল্পের শুরু হবে নিনিত ও তানফির আকস্মিক ঝগড়া দিয়ে। চাকরিসূত্রে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা নিনিত একটি ফ্ল্যাট ভাড়া নেয়, যার পাশের ফ্ল্যাটেই থাকে তানফি। একদিন ডেলিভারি ম্যান ভুল করে তানফির পার্সেল নিনিতের কাছে পৌঁছে দেয়। সেই পার্সেল খুলে নিনিত একটি মেয়েদের টপস দেখতে পায়, যা নিয়ে শুরু হয় ভুল বোঝাবুঝি। এরপর থেকেই তাদের মধ্যে রাগ, তর্ক ও টানাপোড়েন বাড়তে থাকে। ধীরে ধীরে এই সম্পর্কের ভেতর জন্ম নেয় ভালো লাগা। নিনিত তানফিকে ভালোবেসে ফেলে এবং ভালোবাসার কথা জানায়। কিন্তু প্রস্তাবের পরই তানফি হঠাৎ করে নিনিতের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর নিনিত সম্পর্ক এগিয়ে নিতে তানফির মায়ের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে। তানফির মা নিনিতকে ভালোভাবে গ্রহণ করেন এবং ধ
চাঁদ রাত উপলক্ষে বিশেষ নাটক ‘পড়ন্ত বিকেল’ প্রচারিত হবে বৈশাখী টিভিতে। নাটকটি প্রচার হবে ২৭ মে রাত ১০টা ০০ মিনিটে। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এবং রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল ও মিলি বাসারসহ অনেকে।
নাটকের গল্প জটিল এক প্রেম ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। গল্পের শুরু হবে নিনিত ও তানফির আকস্মিক ঝগড়া দিয়ে। চাকরিসূত্রে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা নিনিত একটি ফ্ল্যাট ভাড়া নেয়, যার পাশের ফ্ল্যাটেই থাকে তানফি।
একদিন ডেলিভারি ম্যান ভুল করে তানফির পার্সেল নিনিতের কাছে পৌঁছে দেয়। সেই পার্সেল খুলে নিনিত একটি মেয়েদের টপস দেখতে পায়, যা নিয়ে শুরু হয় ভুল বোঝাবুঝি। এরপর থেকেই তাদের মধ্যে রাগ, তর্ক ও টানাপোড়েন বাড়তে থাকে।
ধীরে ধীরে এই সম্পর্কের ভেতর জন্ম নেয় ভালো লাগা। নিনিত তানফিকে ভালোবেসে ফেলে এবং ভালোবাসার কথা জানায়। কিন্তু প্রস্তাবের পরই তানফি হঠাৎ করে নিনিতের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়।
এরপর নিনিত সম্পর্ক এগিয়ে নিতে তানফির মায়ের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে। তানফির মা নিনিতকে ভালোভাবে গ্রহণ করেন এবং ধীরে ধীরে তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। একপর্যায়ে কাহিনিতে আসে নতুন মোড় যা বদলে দেয় সম্পর্কের পুরো সমীকরণ।
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, নাটকটি নির্মিত হয়েছে সম্পর্কের ভুল বোঝাবুঝি, আবেগ এবং অপ্রত্যাশিত টুইস্টকে কেন্দ্র করে, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে।
এলআইএ
What's Your Reaction?