পাশাপাশি কবরে শায়িত তিন বন্ধু

একসাথে চলাফেরা, খেলাধুলা, লেখাপড়ায় সহপাঠী ছিলেন সাইফ, রহমত ও সাহাবী। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছে ছিল তাদের। সেই স্বপ্নকে সাগরে ভাসিয়ে একসাথে পরপারে চলে গেলেন তিন বন্ধু। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চৌহদ্দিপাড়া গ্রামে।  শনিবার (০৭ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাহাবী (১৪) ও রহমত আলী (১৪) মারা যাওয়ার একদিন পর রোববার (০৯ ফেব্রুয়ারি) অপর বন্ধু সাইফ আলী ও না ফেরার দেশে চলে গেছেন। তারা তিনজন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রহমত, সাহাবী ও সাইফ তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে হাজিপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় তিনজন গুরুতর আহত হয়।   স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপ

পাশাপাশি কবরে শায়িত তিন বন্ধু
একসাথে চলাফেরা, খেলাধুলা, লেখাপড়ায় সহপাঠী ছিলেন সাইফ, রহমত ও সাহাবী। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছে ছিল তাদের। সেই স্বপ্নকে সাগরে ভাসিয়ে একসাথে পরপারে চলে গেলেন তিন বন্ধু। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চৌহদ্দিপাড়া গ্রামে।  শনিবার (০৭ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাহাবী (১৪) ও রহমত আলী (১৪) মারা যাওয়ার একদিন পর রোববার (০৯ ফেব্রুয়ারি) অপর বন্ধু সাইফ আলী ও না ফেরার দেশে চলে গেছেন। তারা তিনজন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রহমত, সাহাবী ও সাইফ তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে হাজিপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় তিনজন গুরুতর আহত হয়।   স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রোববার মধ্যরাতে সেখানে তার মৃত্য হয়। সোমবার সকাল ১১টার দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দুই বন্ধুর কবরের পাশেই সাইফকে দাফন করা হয়। একসঙ্গে পড়াশোনা করা তিন বন্ধুর এমন মর্মান্তিক বিদায়ে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাইফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে তাদের এলাকার একই কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow