পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং
টানা বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটিতে পাহাড়ধসের ঝুঁকি দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) সকাল থেকে রাঙ্গামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলা শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্র বা নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। রাঙ্গামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, শহরের শিমুলতলী, রূপনগরসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। এসব এলাকায় পাহাড়ের ঢালে সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন। তবে দুপুর পর্যন্ত প্রশাসনের খোলা লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম আশ্রয়কেন্দ্রে কেউ আশ্রয় নিতে আসেননি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙ্গামাটি শহরে ১১টিসহ পুর
টানা বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটিতে পাহাড়ধসের ঝুঁকি দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে রাঙ্গামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলা শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা তৈরি হয়েছে।
পাহাড়ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্র বা নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
রাঙ্গামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, শহরের শিমুলতলী, রূপনগরসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। এসব এলাকায় পাহাড়ের ঢালে সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন। তবে দুপুর পর্যন্ত প্রশাসনের খোলা লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম আশ্রয়কেন্দ্রে কেউ আশ্রয় নিতে আসেননি।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙ্গামাটি শহরে ১১টিসহ পুরো জেলায় মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে।
আবু দারদা খান আরমান/এনএইচআর/এএসএম
What's Your Reaction?