পাহারাদারকে জিম্মি করে ৬ সোনার দোকানে ডাকাতি
মাদারীপুরে ৬টি সোনার দোকানে ডাকাতের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে একজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের সোনার পট্টিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের সোনা ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোখধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পরে পাশের আরও ৫টি দোকানে ঢুকে সোনার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাতরা। এদিকে ডাকাতির ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোনার দোকানে ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম
মাদারীপুরে ৬টি সোনার দোকানে ডাকাতের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে একজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের সোনার পট্টিতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের সোনা ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোখধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পরে পাশের আরও ৫টি দোকানে ঢুকে সোনার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাতরা।
এদিকে ডাকাতির ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোনার দোকানে ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম
What's Your Reaction?