পাহাড় থেকে পড়ে আহত হাতি, প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে চিকিৎসা
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত একটি বন্য হাতির চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাতিটির চিকিৎসা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি কে এম নাজমুল হক জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় একটি বন্য হাতি গুরুতর আহত হয়। আরও পড়ুন চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ প্রাথমিক তথ্য অনুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎ
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত একটি বন্য হাতির চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাতিটির চিকিৎসা শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি কে এম নাজমুল হক জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় একটি বন্য হাতি গুরুতর আহত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়।
ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
বর্তমানে হাতিটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না।
প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের মধ্যেও বিশেষজ্ঞ মেডিকেল টিম চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটির পেটের ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবা দিচ্ছে।
আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
কেএইচ/কেএসআর
What's Your Reaction?

